1 Answers

উল্লিখিত মনোজ চরিত্রে জীবসেবার মধ্য দিয়ে ঈশ্বর সেবার দিকটি ফুটে উঠেছে।

উদ্দীপকের বর্ণনায় আমরা দেখতে পাই মনোজ তার বাড়ির পোষা গরু-ছাগলগুলোকে খুব যত্নের সাথে দেখাশুনা করে। সে মনে করে এ পৃথিবীর সব জীবই ঈশ্বরের সৃষ্টি। তাছাড়া ঈশ্বর সবসময় সব জীবে আত্মারূপে অবস্থান করেন। তাই জীবের যত্ন বা সেবা করা মানে ঈশ্বরেরই সেবা বা যত্ন করা। এ অনুভূতিতে সে তার গৃহের পোষা জীবগুলোকে খুব যত্ন করে। ধর্মগ্রন্থেও আমরা দেখতে পাই, জীবসেবাকেই ঈশ্বর সেবা মনে করে জীবসেবার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দও বলেছেন-

'বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর
জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর।'

এর তাৎপর্য হচ্ছে, বহুরূপে অর্থাৎ বহু জীবরূপে ঈশ্বর আমাদের সম্মুখেই আছেন। তাই তাঁকে খুঁজে বেড়ানোর দরকার নেই। যিনি জীবকে ভালোবাসেন, জীবের সেবা করেন তিনি জীবসেবার মাধ্যমে ঈশ্বরেরই সেবা করেন। তাই নিঃসন্দেহে বলা যায়, মনোজ চরিত্রে জীবসেবার মাধ্যমে ঈশ্বর সেবার দিকটি প্রতিফলিত হয়েছে।

5 views

Related Questions