1 Answers

উদ্দীপকে কমলেশ চরিত্রে নৈতিক মূল্যবোধের বিষয়টি ফুটে উঠেছে। নৈতিক মূল্যবোধ মানুষের চরিত্রের একটি গুরুত্বপূর্ণ দিক। মানুষ সাধারণভাবে ধর্মভীরু। সবাই ঈশ্বরকে ভয় করে এবং খারাপ কাজের জন্য অনুতপ্ত হয়। প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্মের বিধান মেনেই সমাজে বাস করে। প্রতিটি ধর্মগ্রন্থে রয়েছে নানা উপাখ্যানের মাধ্যমে মানুষকে সৎপথে, ন্যায়ের পথে চলার উপদেশ, কমলেশের চরিত্রে নৈতিক মূল্যবোধের বিষয়টি ফুটে উঠেছে। কমলেশকে তার বন্ধু অমলেশ প্রতিবেশীর ফল বাগান থেকে ফল পেড়ে খেতে বলে। কিন্তু কমলেশ অনুধাবন করতে পারে যে, অনুমতি না নিয়ে প্রতিবেশীর ফল বাগান থেকে ফল খাওয়া উচিত নয়। সে এটিকে পাপ মনে করে। এজন্য তার চরিত্রে নৈতিক মূল্যবোধের পরিচয় পাওয়া যায়।

5 views

Related Questions