উদ্দীপকের অমরেশের চরিত্রে শ্রীবিজয়কৃষ্ণের চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ অমরেশের চরিত্রে শ্রীবিজয়কৃষ্ণের চরিত্রের নির্ভীক সাহসিকতার দিকটি ফুটে উঠেছে।
উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ দেখা যায়, অমরেশের মেডিকেলের চূড়ান্ত পরীক্ষা। সে প্রস্তুত আছে। এমন সময় ব্রাহ্ম সমাজ থেকে ধর্মপ্রচারের জন্য ডাক এল। অমরেশ দায়িত্ব নিয়ে, ঢাকা, রূপসা, দিঘিলিয়া, ফুলতলা বিভিন্ন অঞ্চলে ধর্ম প্রচার শুরু করেন। পাঠ্যপুস্তকের শ্রীবিজয়কৃষ্ণ গোস্বামী মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় সহপাঠীদের নিয়ে "হিতসঞ্চারিণী” নামক একটি সভা প্রতিষ্ঠা করেন। শ্রীবিজয়কৃষ্ণ গোস্বামী বলে, মানুষের মন যেটাকে সত্য বলে মনে করবে সেটাকেই কার্যে পরিণত করতে হবে। শ্রীবিজয়কৃষ্ণ গোস্বামী তাঁর নিজ জীবনেও এর প্রতিফলন ঘটিয়েছিলেন। তিনি বুঝেছিলেন পৈতা জাতিভেদের চিহ্ন। আর তাই ব্রাহ্মণদের এটি পরিত্যাগ করতে অনুপ্রাণিত করেন। মেডিকেল কলেজের চূড়ান্ত পরীক্ষার চেয়ে ব্রাহ্ম ধর্ম প্রচার তার কাছে বেশি সত্য মনে হয়েছিল। তাই তিনি পরীক্ষা পরিত্যাগ করে ধর্ম প্রচারে নিজেকে আত্মনিয়োগ করেন।
উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকের অমরেশের চরিত্রে পাঠ্যপুস্তকের শ্রীবিজয়কৃষ্ণের নির্ভীক সাহসিকতার দিকটি ফুটে উঠেছে।