1 Answers

গাঁজনাব মেজবাহের মধ্যে ব্যবসায় নৈতিকতার অভাব আছে।

নৈতিকতার মাধ্যমে ভালো-মন্দ বিচার করে সঠিক কাজটি করা হয়। ব্যবসায়ীরা অনৈতিক কাজ করলে ভোক্তাদের আস্থা অর্জন করতে পারে না। পণ্যে ভেজাল মেশানো, নকল পণ্য বিক্রি প্রভৃতি অনৈতিক কাজ। বেশি মুনাফার লোভে এসব কাজ করা উচিত নয়।

উদ্দীপকের জনাব মেজবাহ হোটেলে দুপুরের খাবারে রুই ও ইলিশ মাছ একসাথে রান্না করেন। তিনি ইলিশ মাছের দামে রুই মাছ বিক্রি করেন। আবার, পোলট্রি মুরগির মাংস দেশীয় মুরগির দামে বিক্রি করেন। তিনি বেশি মুনাফার লোভে এ কাজগুলো করছেন। এভাবে তিনি ভোক্তাদের সাথে প্রতারণা করছেন ও ঠকাচ্ছেন। এটি ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অনৈতিক কাজ। এ কাজের ফলে কিছুদিনের মধ্যে জনাব মেজবাহের ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়। সুতরাং, জনাব মেজবাহের মধ্যে নৈতিকতার অভাব আছে।

5 views

Related Questions