মি. রাকিবের ব্যবসায়ে ১ম পর্যায়ে বিপণন কার্যাবলির কোনটির অভাব পরিলক্ষিত হয়? বর্ণনা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের মি. রাকিবের ব্যবসায়ে প্রথম পর্যায়ে বিপণন কার্যাবলির মধ্যে গুদামজাতকরণের অভাব পরিলক্ষিত হয়।
এর মাধ্যমে কোনো নির্দিষ্ট সময়ে উৎপাদিত পণ্যসামগ্রী সারা বছর ভোগ করার জন্য সংরক্ষণ করে রাখা যায়। গুদামজাতকরণ পণ্যের সময়গত বাধা দূর করে সারা বছর বাজারে সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখে।
উদ্দীপকের মি. রাকিব নিজ জমিতে কৃষিপণ্য ও মাছ চাষ করেন। সংরক্ষণ ব্যবস্থা না থাকায় তিনি তড়িঘড়ি করে উৎপাদিত পণ্য বিক্রি করে দেন। এতে কিছু পণ্য নষ্ট হয়। ফলে তার মুনাফার পরিমাণও কমে যায়। তার উৎপাদিত পণ্য বছরের নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয়। তাই তিনি পণ্য এত দ্রুত বিক্রি না করে গুদামজাত করতে পারতেন। এতে পরবর্তীতে তিনি সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে বেশি দামে বিক্রির সুযোগ পেতেন। সুতরাং, গুদামজাতকরণের অভাবেই মি. রাকিব এ সুযোগ হারিয়েছেন।