1 Answers
জনাব রায়হান ও রাজিব পরিবেশ সংরক্ষণের দিকটি বিবেচনা না করার ফলে সমস্যার সম্মুখীন হন বলে আমি মনে করি।
ব্যবসায় ও পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত। ব্যবসায় স্থাপন করার সময় খেয়াল রাখতে হয় কোনোভাবে যেন পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে। পরিবেশ রক্ষা করা ব্যবসায়ী এবং ভোক্তা উভয়ের জন্য জরুরি। কিন্তু শিল্পোন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। শিল্প সম্প্রসারণের সাথে সাথে পরিবেশ দূষণও বাড়ছে।
উদ্দীপকের জনাব রায়হান ও রাজিব শান্ত নীড় আবাসিক এলাকায় মাছ রপ্তানি প্রক্রিয়াকরণের জন্য একটি কারখানা তৈরি করেন। এতে তাদের ব্যবসায়ে ব্যাপক মুনাফা হয়। কিন্তু, পরিবেশ সংরক্ষণের প্রতি গুরুত্ব না দেওয়ায় স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।
তারা তাদের প্রতিষ্ঠানের বর্জ্য নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নেননি। শিল্প কারখানার বর্জ্যের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাদের কারখানার বর্জ্য যথাযথভাবে পরিশোধন ও নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিবেশ দূষণ হয়। ফলে পার্শ্ববর্তী এলাকার জনজীবনও ক্ষতিগ্রস্ত হয়। তাই স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অতএব, উপরোক্ত কারণেই জনাব রায়হান ও রাজিব ব্যবসায়ে সমস্যার সম্মুখীন হন।