1 Answers

উদ্দীপকের P ও Q একই হওয়া স্বত্ত্বেও অর্থাৎ যোজক কলা হওয়া স্বত্ত্বেও এদের মধ্যে গাঠনিক ভিন্নতা রয়েছে। P অর্থাৎ তরল যোজক কলার কোষগুলো নরম প্রকৃতির এবং এদের মাতৃকা তরল। অন্যদিকে Q অর্থাৎ স্কেলিটাল যোজক কলার কোষগুলো তুলনামূলকভাবে শক্ত প্রকৃতির। এদের মাতৃকায় ক্যালসিয়াম জমা হয়ে দৃঢ় প্রকৃতির মাতৃকা সৃষ্টি করে। তরল যোজক কলা দু'ধরনের। যথা- রক্ত ও লসিকা। রক্ত-রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত। রক্তের তরল অংশ রক্তরস। এর প্রায় ৯১- ৯২% পানি এবং ৮-৯% জৈব ও অজৈব পদার্থ। এসব রক্তরসের ভেতর বিভিন্ন ধরনের প্রোটিন ও বর্জ্য পদার্থ থাকে। রক্তকণিকা তিন ধরনের। যথা- লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। লসিকা'ঈষৎ ক্ষারীয় স্বচ্ছ হলুদ বর্ণের তরল যোজক কলা। গঠনের ভিত্তিতে স্কেলিটাল যোজক কলা দু'ধরনের। যথা- কোমলাস্থি এবং অস্থি। কোমলাস্থি, কন্ড্রিন মাতৃকাযুক্ত এক ধরনের নমনীয় স্কেলিটাল যোজক কলা এবং অস্থি, অস্টিয়াম মাতৃকাযুক্ত এক ধরনের দৃঢ়, ভঙ্গুর এবং অনমনীয় স্কেলিটাল যোজক কলা। সুতরাং, এ আলোচনা থেকে সহজেই প্রতীয়মান হয় যে, P ও Q একই হওয়া সত্ত্বেও এদের মধ্যে গাঠনিক ভিন্নতা রয়েছে।

4 views

Related Questions