1 Answers

উদ্দীপকের 'A' ও 'B' প্রক্রিয়া দুটি হলো সালোকসংশ্লেষণ ও শ্বসন।
জীবের জীবন ধারণ অর্থাৎ চলন ক্ষয়পূরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি কাজগুলো সুষ্ঠুভাবে করার জন্য শক্তি প্রয়োজন। আর এ শক্তির প্রধান উৎস হলো সূর্যালোক। সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করাজাতীয় খাদ্যবস্তুর মধ্যে স্থৈতিক শক্তিরূপে সঞ্চয় করে রাখে। খাদ্যের মধ্যে সঞ্চিত এ প্রকার শক্তি জীব তার জীবন ধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। শ্বসনের সময় জীবদেহে বিদ্যমান এ স্থৈতিক শক্তি তাপরূপে উদ্ভূত হয়ে শক্তিরূপে মুক্ত হয় এবং জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। শর্করাজাতীয় খাদ্য ব্যতীত প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন জৈব অ্যাসিড শ্বসনিক বস্তুরূপে ব্যবহৃত হয়। সজীব কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এ জৈব রাসায়নিক প্রক্রিয়া জীবদেহে যৌগিক খাদ্যদ্রব্য জারিত করে সরল দ্রব্যে পরিণত করে এবং শক্তি উৎপন্ন করে।
সুতরাং দেখা যাচ্ছে শ্বসন প্রক্রিয়ায় যে শক্তির রূপান্তর ঘটে তার উৎস সালোকসংশ্লেষণ। তাই বলা যায়, A প্রক্রিয়া ছাড়া B প্রক্রিয়া সংঘটিত হওয়া অসম্ভব।

4 views

Related Questions