পরিবেশীয় ভারসাম্য রক্ষায় উদ্দীপকের প্রক্রিয়া দুটি কীভাবে সম্পর্কিত? বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের প্রক্রিয়া দু'টি যথাক্রমে সালোকসংশ্লেষণ এবং শ্বসন। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবুজ উদ্ভিদে ঘটে থাকে। এ প্রক্রিয়ায় সূর্যালোক, CO2, পানি এবং ক্লোরোফিল আবশ্যক। সূর্যালোকের উপস্থিতিতে পানি ও CO2 এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবুজ উদ্ভিদের পাতায় শর্করাজাতীয় খাদ্য (C6H12O6) তৈরি হয়। এ ধরনের খাদ্য তৈরির প্রক্রিয়াই হলো সালোকসংশ্লেষণ। CO2 এর অনুপস্থিতিতে সবুজ উদ্ভিদ এ শর্করাজাতীয় খাদ্য তৈরি করতে পারে না।
সালোকসংশ্লেষণের সময় শর্করা তৈরির পাশাপাশি O2 উৎপন্ন হয়ে থাকে। সালোকসংশ্লেষণে ব্যবহৃত CO2 শ্বসনের ফলেই তৈরি হয়ে থাকে। সকল জীবকোষেই শ্বসন ক্রিয়া দিন-রাত ২৪ ঘণ্টা চলতে থাকে।
শ্বসন ক্রিয়ার শর্করা, তথা গ্লুকোজ অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে শক্তি ও CO2 উৎপন্ন করে। শ্বসনে ব্যবহৃত শর্করা (গ্লুকোজ) ও O2 সালোকসংশ্লেষণেই তৈরি হয়ে থাকে। তাই দেখা যায় যে, সালোকসংশ্লেষণে শর্করা এবং O2 তৈরি না হলে শ্বসন ক্রিয়া বন্ধ হয়ে যেত। আবার শ্বসন ক্রিয়ার ফলে CO2 তৈরি না হলে সালোকসংশ্লেষণও ঘটত না। ফলে পরিবেশের ভারসাম্যতা নষ্ট হতো।
তাই, পরিবেশেরভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষণ ও শ্বসন একে অন্যের উপর নির্ভরশীল।