সজল ও রমিজের শিল্প দুটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কীভাবে সাহায্য করে? বিশ্লেষণ করো (উচ্চতর দক্ষতা)
1 Answers
সজল ও রমিজের শিল্প দুটি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থ- সামাজিক উন্নয়নে সাহায্য করে বলে আমি মনে করি।
যেকোনো শিল্পকারখানা স্থাপন করলে সেখানে অনেক মানুষের কাজের ক্ষেত্র তৈরি হয়। আবার, এর মাধ্যমে সার্বিকভাবে দেশের অর্থনীতি গতিশীল ও শক্তিশালী হয়।
উদ্দীপকে উল্লেখ্য, চট্টগ্রামের ব্যবসায়ী সজল সার তৈরির একটি উৎপাদনমুখী মাঝারি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। সেখানে ১৩০ জন শ্রমিক কাজ করে এবং ১৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়। অন্যদিকে, রমিজ তার বেকারত্ব দূর করতে যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বুটিকের কাজ শুরু করেন। এ কাজে পরিবারের সদস্যরা তাকে সাহায্য করে।
উদ্দীপকের সজল ও রমিজ উভয়েই নিজেদের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এতে তারা নিজেদের বেকারত্ব দূর করে আর্থিক সচ্ছলতা পাবেন। দেশের বেকার সমস্যা দূর করতে তারা ভূমিকা রেখেছেন। এটি একটি সামাজিক উন্নয়নমূলক কাজ। অন্যদিকে, তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের মাথাপিছু আয় বাড়াতে ভূমিকা রাখবে। আবার, শিল্প দুইটি সরকারকে বিপুল পরিমাণ কর দিবে। এছাড়াও তাদের কাজ দেশের জাতীয় আয় বাড়াতেও ভূমিকা রাখবে। ফলে সার্বিকভাবে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এভাবে সজল ও রমিজের শিল্প দুটি কর্মসংস্থান এবং অর্থনীতির চাকা গতিশীল রেখে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।