1 Answers
প্রদত্ত ছকচিত্রে 'Y' দেশটি হলো একটি উন্নয়নশীল দেশ। আর 'X' ও 'Z' দেশ দুটি দ্বারা যথাক্রমে অনুন্নত ও উন্নত দেশকে বোঝানো হয়েছে। আর উন্নত ও অনুন্নত দেশ দুটির মধ্যে যথেষ্ট 'পার্থক্য বিদ্যমান।
উন্নত দেশের প্রধান লক্ষ্য হলো এসব দেশের জনগণের মাথাপিছু আয় অত্যন্ত বেশি। পাশাপাশি তাদের জীবনযাত্রার মানও অনেক উঁচু। ছকচিত্রে 'Z' দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি। অর্থাৎ এটি উন্নত দেশের অন্তর্ভুক্ত। আর উন্নত দেশের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে শিল্পায়িত অর্থনীতি, সঞ্চয়, মূলধন গঠন ও বিনিয়োগের উচ্চহার, উন্নত উৎপাদন পদ্ধতি ও বণ্টন প্রক্রিয়া, উন্নত আর্থসামাজিক অবস্থা ও আধুনিক কৃষি ব্যবস্থা, নিয়ন্ত্রিত জনসংখ্যা, ব্যাপক নগরায়ণ প্রভৃতি। অপরদিকে 'X' দেশের মাথাপিছু আয় দ্বারা আর এ দেশটিকে অনুন্নত দেশের কাতারে ফেলতে পারি। আর অনুন্নত দেশের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নিম্ন মাথাপিছু আয় ও জীবনযাত্রার নিম্নমান, কৃষির ওপর অত্যধিক নির্ভরশীলতা, অনুন্নত কৃষি উৎপাদন, ক্ষুদ্র ও অনুন্নত শিল্পখাত, ব্যাপক বেকারত্ব, জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার, দুর্বল আর্থসামাজিক অবকাঠামো, প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক সাহায্য নির্ভরতা প্রভৃতি।
পরিশেষে উপরিউক্ত আলোচনায় এটি স্পষ্টভাবেই প্রতীয়মান হয় যে, উন্নত ও অনুন্নত দেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।