1 Answers
উদ্দীপকে 'L' তথা কেন্দ্রীয় এবং 'Q' তথা বাণিজ্যিক ব্যাংকের মধ্যে বেশকিছু পার্থক্য বিদ্যমান।
কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। এ ব্যাংক দেশের অর্থবাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রাব্যবস্থা স্থিতিশীল রাখা, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ করা, প্রয়োজনমাফিক সরকারকে ঋণ প্রদান ও আর্থিক ব্যাপারে পরামর্শদান, অন্যান্য ব্যাংকের মূলধনের নির্দিষ্ট অংশ জমা রাখা, ঋণ নিয়ন্ত্রণ করাসহ প্রভৃতি কার্যাবলি পরিচালনা করে থাকে। আর কেন্দ্রীয় ব্যাংক তথা 'L' ব্যাংকের এসব কাজ 'Q' তথা বাণিজ্যিক ব্যাংকসমূহ করতে পারে না। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলির মধ্যে রয়েছে জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা, ঋণ প্রদান করা, চেক, - ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারীর ঋণপত্র ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা, বাট্টা ধার্য করে বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া, নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর প্রভৃতি।
সুতরাং দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলির মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।