1 Answers

আমাদের চারপাশের প্রকৃতি ও পরিবেশ এবং এ বৈচিত্র্যময় পৃথিবী সৃষ্টি করেছে ঈশ্বর। তিনি তাঁর সৃষ্টি ও সৌন্দর্যের মধ্যে অবস্থান করেন। নিরাকার ঈশ্বর অনল অর্থাৎ অগ্নি। বায়ু ও চির সুনীল আকাশে আছেন। এর অর্থ হচ্ছে অগ্নির যে দাহিকাশক্তি তা ঈশ্বরের শক্তি। বায়ু ঈশ্বরেরই সৃষ্টি। বায়ুর যে গতি, তার মূলে রয়েছে ঈশ্বরের শক্তি। আমাদের মাথার উপরে যে সুনীল আকাশ, ঈশ্বর সেখানেও আছেন নীলিমা সৌন্দর্যরূপে। একইভাবে ভূধরে মানে পর্বতের দৃঢ়তা, উচ্চতা ও মৌনতার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আবার ঈশ্বর আছেন জলের গভীরতায়। তিনি বৃক্ষ, লতা, মেঘ, চন্দ্র, সূর্য ও তারকারাজির মধ্যেও বিরাজিত আছেন। এ সব কিছুই তাঁর সৃষ্টি। তিনি তাঁর সকল সৃষ্টির মধ্যে অবস্থান করছেন। তিনি তাঁর সকল সৃষ্টিকে নিজের মহিমা ও সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। ঈশ্বরের সৌন্দর্যেই সকল কিছু সুন্দর। তার শক্তিতেই সকল কিছু শক্তিমান। প্রকৃতির রয়েছে বিস্ময়কর বৈচিত্র্য। তবে এসব বৈচিত্র্যের মধ্যে রয়েছে গভীর ঐক্য, যেমন- ঋতুচক্রের আবর্তন, দিনরাত্রির পালাবদল, গ্রহদের আপন কক্ষপথে একই নিয়মে ঘুরে চলা এ ঐক্য ও শৃঙ্খলার মূলে রয়েছে ঈশ্বর। তিনি জীবজগৎ যেমন সৃষ্টি করেছেন তেমনি সেগুলোতে ঐক্যও দান করেছেন। তিনি সকল কিছুই নিয়ন্ত্রণ করছেন। রূপম প্রকৃতির এ অপার মহিমা দেখে বিমোহিত হয়ে যায়। সে অনুভব করে সকল সৃষ্টির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান।

6 views

Related Questions