1 Answers
আলোচ্য উদ্দীপকে হেমন্ত দেবী কালীর উৎপত্তি, রূপ, ক্ষমতা সম্পর্কে তিথীকে বিভিন্ন ধারণা দিতে থাকে। সে আরও জানায় দেবী কালী শক্তির দেবী। তিনি কাল ও মৃত্যুর দেবীরূপে আত্মপ্রকাশ করেন। পৃথিবীর সকল অন্যায়, অশুভ ও অত্যাচার দেবী কালী দূর করে অশুভ শক্তিকে ধ্বংস করেন। তিনি শিবের শক্তিরূপে আবির্ভূত হন। অসীম ক্ষমতাধর দেবী হিসেবে তিনি সকলের কাছে পরিচিত।
মার্কেণ্ডেয় পুরাণে উল্লেখ আছে তিনি বিভিন্নরূপে অসুরদের ধ্বংস করে স্বর্গের দেবতাদের রক্ষা করেন। ইন্দ্রসহ সকল দেবতা, শুন্ড ও নিশুম্ভ নামক অসুরের হাত থকে পরিত্রাণ পাওয়ার জন্য দেবী অম্বিকার কাছে প্রার্থনা করেন। অম্বিকা ক্রোধে উন্মত্ত হলেন। তখন দু রূপ হলো তাঁর অম্বিকা ও কালিকা বা কালী। শুন্ড ও নিশুন্ডের অনুচর চণ্ড ও মুণ্ডকে দেবী কালী বধ করেন। তখন থেকে তার নাম হয় চামুণ্ডা। আর এভাবে দেবী কালী সমাজ থেকে সকল আসুরিক শক্তি ধ্বংস করেন।