1 Answers
হিন্দুদের ধর্মানুষ্ঠানগুলোর মধ্যে রথযাত্রা অন্যতম একটি পর্ব। মূলত এটি একটি ধর্মীয় উৎসব হলেও বর্তমান সময়ে এটি একটি সার্বজনীন উৎসব হিসেবে রূপলাভ করেছে। এ সময়ে রথ চাকাওয়ালা একটি যানে তিনজন দেবতা- জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অধিষ্ঠিত থাকেন। ভক্তরা এ তিন দেবতার যানটিকে নির্দিষ্ট দেবালয় থেকে টেনে অন্য একটি নির্দিষ্ট মন্দিরে বা বারোয়ারি তলায় নিয়ে রাখে। আবার ঠিক নয় দিন পর আবার পূর্বের স্থানে ফিরিয়ে আনা হয়। মূলত দেবতা শ্রীশ্রী জগন্নাথদেবের স্মরণে এ অনুষ্ঠানটি করা হয়। রথের সময় ভগবান ভক্তের কাছে নেমে আসেন। এখানে জাতি-বর্ণের কোনো বিভেদ থাকে না। সবাই একত্রে রাশি ধরে রাখে যা সাম্যের শিক্ষা দেয়। এ সময় ভগবান তার ভক্তদের দুঃখ-দুর্দশা দূর করে কল্যাণ সাধন করেন। তাই ধর্মীয় দিক থেকে রথযাত্রা খুবই তাৎপর্য' বহন করে।
অপরদিকে, রথযাত্রা উপলক্ষে নয়দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়। দেশের প্রতিটি অঞ্চলেই এ মেলা পালিত হয়। এসব মেলায় নানা ধরনের পণ্যদ্রব্য বিক্রির আয়োজন করা হয়। ছোটদের খেলনা, মেয়েদের শাড়ি-চুড়িসহ বাহারি পণ্যের দোকান বসে। এসব মেলা থেকে বাচ্চা নারী-পুরুষ তাদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে। মেলায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবার অনেক সময় যাত্রাপালার আয়োজন করা হয়। এ সময়ে অনেকে ব্যবসায় করে প্রচুর অর্থ উপার্জন করে। তাই বলা যায়, রথযাত্রা একদিকে যেমন ধর্মীয় উৎসব তেমনি অন্যদিকে ব্যবসায়।