1 Answers
উদ্দীপকে কমল বাবুর অনুসৃত পথের মাধ্যমে ধর্মীয় চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি।
কমল বাবু ধর্ম প্রতিষ্ঠার জন্য দেশ-বিদেশে ঘুরে বেড়ান। নিজের উপর ও ঈশ্বরের প্রতি প্রবল বিশ্বাস রেখেই তিনি যেকোনো কাজে ঝাঁপিয়ে পড়েন। উদ্দীপকের কমল বাবুর সঙ্গে পাঠ্যপুস্তকের স্বামীবিবেকানন্দের ধর্মীয় চেতনার মিল রয়েছে। স্বামী . বিবেকানন্দের মতো কমল বাবুও পৃথিবীর বিভিন্ন দেশে ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন। তিনিও স্বামী বিবেকানন্দের মতো পৃথিবীর বিভিন্ন দেশে হিন্দুধর্মের মূল দর্শন উপস্থাপন করেন। হিন্দুধর্ম পৃথিবীর সকল ধর্মকে সমান সত্য মনে করে। সবার লক্ষ্য এক ঈশ্বর লাভ। পৃথিবীর বিভিন্ন দেশে স্বামী বিবেকানন্দের মতো তার নাম ছড়িয়ে পড়ে। হিন্দুধর্ম কেবল মূর্তিপূজা করে না। সকল দেবতার পূজার মধ্য দিয়ে এক ঈশ্বরেরই আরাধনা করে। কমল বাবুও স্বামী, বিবেকানন্দের মতো মনে করতেন যে, মানুষের হৃদয়ে ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে। কেউ না দেখলেও তারা কোনো পাপ কাজে লিপ্ত হতে পারে না। কারণ স্বয়ং ঈশ্বর তাকে দেখছেন। তাই বলা যায় যে, কমল বাবুর অনুসৃত পথের মাধ্যমে ধর্মীয় • চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।