1 Answers

দীনেশ বাবুর আয়োজিত পূজাটি হচ্ছে কার্তিক পূজা। এ পূজাটির মাধ্যমে অবশ্যই সন্তান লাভ করা সম্ভব বলে আমি মনে করি।

দেবতা কার্তিক হলো হিন্দুদের পূজনীয় যুদ্ধ দেবতা। তিনি শিব ও দশভুজা দুর্গার সন্তান। কার্তিক বৈদিক দেবতা নন, তিনি পৌরাণিক দেবতা। কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পূজার আয়োজন করা হয়। হিন্দু দম্পতিরা সব সময় তাঁর মতো সুন্দর পুত্র সন্তান কামনা করেন। সেই আশাতে ঘরে ঘরে কার্তিক পূজা হয়ে থাকে। কথিত আছে, দেবকী কার্তিকের ব্রত পালন করে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করেছিলেন। তাছাড়া যে সমস্ত মহিলাদের বিবাহের ১০ বছর পরও সন্তান হচ্ছে না তারাও কার্তিকের পূজা করে সন্তান লাভ করেছেন এরকম অনেক দৃষ্টান্ত আছে। তাই আমি নিঃসন্দেহে বলতে পারি, দীনেশ বাবুর আয়োজিত পূজা অর্থাৎ কার্তিক পূজার মাধ্যমে অবশ্যই সন্তান লাভ করা সম্ভব।

4 views

Related Questions