1 Answers

উদ্দীপকের সংগঠন দুটির মধ্যে সমবায় সমিতির মাধ্যমে সমাজের আয় বৈষম্য দূর করা সম্ভব বলে আমি মনে করি।কয়েকজন ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণ লাভের উদ্দেশ্যে সমবায় সমিতি গঠন করে। এ ধরনের সংগঠন মধ্যস্বত্বভোগীদের হাত থেকে রক্ষা পেতে সহায়তা করে।
উদ্দীপকে একটি আবাসিক এলাকার ২০টি পরিবারের কর্তাব্যক্তি পারস্পরিক আর্থিক কল্যাণের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন অঞ্চলের উৎপাদকের কাছ থেকে সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সংগ্রহ করে এনে নিজেদের মধ্যে ভাগ করে নেন। এসব বৈশিষ্ট্যের আরোকে এটি সমবায় সমিতির অন্তর্গত। সমবায় সমিতিতে সবার ভোটাধিকার সমান থাকে। এতে সাম্যের নীতি অনুসরণ করা হয়। সমবায়ের মুনাফার অংশ সদস্যগণ পেয়ে থাকে। এই সদস্যগণ সমাজের নিম্ন আয়ের লোকজন। মুনাফার অংশ পাওয়ায় তাদের আর্থিক উন্নয়ন হয়। অন্যদিকে, কোম্পানি সংগঠন সাধারণত মধ্য ও উচ্চবিত্তের মানুষজন শেয়ার কেনে। এতে আয় বৈষম্য আরও বাড়ে। তাই আমি মনে করি সমবায়ের মাধ্যমে সমাজের আয় বৈষম্য দূর করা সম্ভব।

5 views

Related Questions