1 Answers

হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত শাসক ধর্মপালকে প্রাচীন বাংলার সর্বশ্রেষ্ঠ শাসক বলা যায়।

ধর্মপাল ছিলেন পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তার ৪০ বছরের শাসনামলই এ বক্তব্যের যথার্থতা প্রমাণ করে। ধর্মপাল বাংলা ও বিহারব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত করেছিলেন। তার শাসনামলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতো। শুধু তাই নয় প্রত্যেক মানুষ যাতে নিরাপদে যার যার ধর্ম পালন করতে পারে সেদিকে তিনি লক্ষ রাখতেন। তিনি বিশ্বাস করতেন, রাজার ব্যক্তিগত ধর্মের সাথে রাজ্য শাসনের কোনো সম্পর্ক নেই। বড় বড় বিশাল স্থাপনাও তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। যেমন, তিনি নাটোর জেলার পাহাড়পুর নামক স্থানে এক বিশাল বিহার নির্মাণ করেন। এত বড় বিহার ভারতবর্ষের কোথাও আবিষ্কৃত হয়নি।

ধর্মপাল বৌদ্ধধর্মের শিক্ষার জন্য ৫০টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও তিনি বিক্রমশীল বিহার নামে একটি বিহার প্রতিষ্ঠা করেছিলেন যা ভারতবর্ষ ও ভারতবর্ষের বাইরে প্রসিদ্ধি লাভ করেছিল। এটিকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হতো। যা ভারতবর্ষের বিখ্যাত একটি বৌদ্ধ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখানে অনেকেই অধ্যয়ন করতে আসতেন।

পরিশেষে বলা যায়, পাল শাসনামলে ধর্মপালের উদার দৃষ্টিভঙ্গি ও কর্মতৎপরতাই তাকে সর্বশ্রেষ্ঠ শাসকে পরিণত করেছে।

5 views

Related Questions