1 Answers

উদ্দীপকের মিলন বাবু পুকুরে মাছ চাষ করেন।
আমরা জানি, আয়তনের উপর ভিত্তি করে পুকুর বিভিন্ন ধরনের হয়।
যেমন- মিনি পুকুর (১-৫ শতক), মাঝারি পুকুর (১০-৩০ শতক) এবং বড় পুকুর (৩০ শতকের উপরে)। মিলন বাবুর ৩টি বড় আকারের (৫০ শতক বার্ষিক পুকুর এবং ৫টি মাঝারি আকারের (২৫ শতক) পুকুর রয়েছে। এছাড়াও তার তিনটি (৫ শতক) মৌসুমি পুকুর আছে।
মিলন বাবু মাছ চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি তার প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মাছের যথাযথ পরিচর্যা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা করতে সক্ষম। তার নিজস্ব সেচ যন্ত্র রয়েছে। ফলে প্রয়োজনমাফিক পুকুরে পানি সরবরাহ করতে পারেন। তিনি তার পুকুরগুলোতে পোনা মাছ ও বড় মাছ উৎপাদন করেন। বিক্রয়যোগ্য মাছ ১
বছরের বেশি সময় পুকুরে রাখেন না। কারণ এ ধরনের মাছ এক বছরের বেশি সময় রেখে খাদ্য দিলেও বৃদ্ধির হার কমে যায়।
পরিশেষে বলা যায়, যেকোনো কাজে সফলতার জন্য প্রয়োজন যথাযথ জ্ঞান যা মিলন বাবু অর্জন করেছেন। তাছাড়া তার পুকুর নির্বাচন, পুকুর ব্যবস্থাপনা, মাছের পরিচর্যা, আহরণ প্রভৃতি কাজে আদর্শ চাষির প্রতিফলন ঘটেছে। তাই নির্দ্বিধায় মিলন বাবুকে একজন আদর্শ চাষি বলা যায়।

6 views

Related Questions