1 Answers
উদ্দীপকে লিমা ভূমিকম্প নামক দুর্যোগের মধ্যে পড়েছে এবং এ সময় তার আচরণটি মোটেও যুক্তিযুক্ত ছিল না বলে আমি মনে করি। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। তাই এ দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেক কম হতে পারে। উদ্দীপকে লিমাকে ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে পড়তে দেখা যায়। যা মোটেও ঠিক নয়। ভূমিকম্পের সময় নিজেকে ধীরস্থির ও শান্ত রাখতে হবে। বহুতল দালানের ভিতর থাকলে এবং রাতে ভূমিকম্প হলে টেবিল বা খাটের নিচে ঢুকে অবস্থান নিতে এবং কাচের জানালা থেকে দূরে থাকতে হবে। প্রয়োজনে ঘরের কোণে বা বিল্ডিং-এর কলামের গোড়ায় আশ্রয় নিতে হবে। আর এ কাজগুলোই ভূমিকম্প চলাকালীন সময়ের জন্য উপযুক্ত করণীয় ছিল। কিন্তু উদ্দীপকের লিমা এ কাজগুলো না করে বরং ভীত হয়ে চিৎকার করে সিঁড়ি দিয়ে নামতে থাকে। তার এ আচরণ ভূমিকম্পের সময় মোটেও সমর্থনযোগ্য নয়।। তাই আমরা ভূমিকম্প চলাকালীন করণীয় যথাযথভাবে পালন করব এবং সচেতন থাকব।