1 Answers

উদ্দীপকের কৃষি কর্মকর্তা বীজগুলো যে ভালোভাবে সংরক্ষণ করা হয়নি সে সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
বীজ সংরক্ষণের প্রধান কাজ হলো বীজ থেকে অতিরিক্ত আর্দ্রতা সরানো। আর্দ্রতা পরিমিত মাত্রায় আনতে তিনদিন প্রখর রোদে শুকাতে হয়। কিন্তু কবীর সাহেব তার ধানবীজ ২দিন রোদে শুকান। ঠিকমতো শুকিয়েছে কিনা পরখ করতে বীজে কামড় দেওয়ার পর যদি কট করে আওয়াজ হয় তবে মনে করতে হবে বীজ ভালোমতো শুকিয়েছে। বীজ সংরক্ষণের সময় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য বীজের বস্তায় নিমের পাতা, নিমের শিকড়, বিশকাটালি ইত্যাদি মেশাতে হয়। কিন্তু কবীর সাহেব সেসবও করেননি।
ভালোভাবে সংরক্ষণ না করায় কবীর সাহেবের বীজগুলো পোকার আক্রমণের শিকার হয় এবং অঙ্কুরোদগম পরীক্ষায় গজায় না।
তাই বলা যায়, কৃষি কর্মকর্তার পরামর্শটি সঠিক ছিল।

4 views

Related Questions