1 Answers

জেলা প্রশাসকের পরামর্শটি বেকার যুবকদের অবশ্যই মেনে চলা উচিত বলে আমি মনে করি।
আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা নেওয়া হয়। চাকরির সীমাবদ্ধতা এবং ক্রমবর্ধমান যুব সম্পদের বেকারত্ব ঘোচাতে আত্মকর্মসংস্থানের গুরুত্ব অনেক।
উদ্দীপকে বলা হয়েছে, কুমিল্লার জেলা প্রশাসক মহোদয় কিছুসংখ্যক বেকার যুবককে নিয়ে সেমিনার আয়োজন করেন। সেমিনারে তিনি আত্মকর্মসংস্থানমূলক কাজের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। চাকরির বিকল্প পেশা হিসেবে তিনি আত্মকর্মসংস্থানের ভূমিকা তুলে ধরেন এবং উৎসাহ দেন।
জেলা প্রশাসক বেকার যুবকদের গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পরামর্শ দিয়েছেন। সেমিনারে অংশগ্রহণকারী যুবকরা আত্মকর্মসংস্থানে নিজেদের নিয়োজিত করলে তারা নিজেদের কাজের ব্যবস্থা করতে পারবেন। অন্যদিকে তারা স্বাবলম্বীও হতে পারবেন। এতে চাকরির ওপর চাপ কমবে। এছাড়া বর্তমানে আত্মকর্মসংস্থানমূলক কাজে উৎসাহিত করতে সরকার ঋণ সরবরাহ করছে। বেকার যুবকরা এ সুযোগ কাজে লাগিয়ে সহজে ব্যবসায় স্থাপনের পদক্ষেপ নিতে পারবে। তাই আমি মনে করি, জেলা প্রশাসকের পরামর্শটি বেকার যুবকদের মেনে চলা উচিত।

5 views

Related Questions