1 Answers
উদ্দীপকে উল্লিখিত আরমানের মতো বেকার যুবকদের জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে কৃষি ব্যাংক এবং এ জাতীয় অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশে প্রতিবছর শ্রমবাজারে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ নতুন কর্মক্ষম মানুষ প্রবেশ করছে। এসব মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাধীনতা লাভের পর পরই বাংলাদেশে অবস্থিত সাবেক কৃষি উন্নয়ন ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক গঠিত হয়। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ব্যাংকের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের স্বল্প, মাধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। বর্তমানে কৃষিকার্য ছাড়াও হাঁস-মুরগি ও পশুপালন, মৎস্য চাষ, গুটি পোকার চাষ, ফলের চাষ, ফুলের চাষ ও কুটির শিল্পের জন্য এ ব্যাংক ঋণ প্রদান করে থাকে। বাংলাদেশে কৃষি ব্যাংক ছাড়াও সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও রূপালী ব্যাংকসমূহের স্ব-স্ব বার্ষিক কৃষি ও পল্লি ঋণ কর্মসূচিতে স্বকর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে দারিদ্র্য নিরসনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণদান কর্মসূচি যথাযথ গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। কৃষি ও পল্লি ঋণখাতে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের বার্ষিক ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ন্যূনতম শতকরা ২৫ ভাগ দারিদ্র্য বিমোচনের জন্য নির্ধারিত রাখতে হয়।
তাই আমি মনে করি, আরমানের মতো বেকার যুবকদের জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে কৃষি ব্যাংক ও অন্যান্য বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা অনেক।