1 Answers
উক্ত আর্থিক প্রতিষ্ঠান তথা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হলো জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করা। বাণিজ্যিক ব্যাংক সাধারণত তিনটি উপায়ে আমানত গ্রহণ করে থাকে।
বর্তমান সময়ে বাণিজ্যিক ব্যাংকের আমানত গ্রহণের তিনটি উপায়ের মধ্যে প্রথমটি হলো চলতি আমানত। এ ধরনের আমানতের ক্ষেত্রে জমাকৃত অর্থ আমানতকারী যে কোনো সময় তুলতে পারে। এই আমাতের জন্য বাণিজ্যিক ব্যাংক আমনতকারীকে কোনো প্রকার সুদ দেয় না। আনিত গ্রহণের দ্বিতীয় উপায় হলো সঞ্চয়ী আমানত। এ ধরনের আমানতের ক্ষেত্রে সপ্তাহে এক বা দুইবার অর্থ উত্তোলন করার সুযোগ রয়েছে। এজন্য ব্যাংক আমানতকারীকে স্বল্পহারে সুদ দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংকের আমানত গ্রহণের তৃতীয় বা সর্বশেষ উপায় হলো স্থায়ী আমানত। এ আমানতের ক্ষেত্রে আমানতকারীকে একটি নির্দিষ্ট সময়ের জন্য অর্থ ব্যাংকে জমা রাখতে হয়। ওই নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর আমানতকারী অর্থ উত্তোলন করতে পারে। স্থায়ী আমানতকারীকে ব্যাংক উচ্চহারে সুদ দিয়ে থাকে।
উদ্দীপকের আলোচনায় দেখা যায়, শংকর বাবু পেনশনের ত্রিশ লাখ টাকা একটি আর্থিক প্রতিষ্ঠানে রেখে সেখান থেকে তিন মাস পর পর মুনাফা তুলেন। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোও উপরোল্লিখিত উপায়ে আমানত গ্রহণ করে থাকে।
সুতরাং বলা যায়, বাণিজ্যিক ব্যাংক চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত- এ তিনটি প্রক্রিয়া বা উপায়ের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে সাধারণত আমানত গ্রহণ করে।