1 Answers

উদ্দীপকের ১নং ছকের কার্যাবলি বাণিজ্যিক ব্যাংক ও ২নং ছকের কার্যাবলি কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ করে। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির তুলনামূলক বিশ্লেষণ করা যায়।

ঋণ প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এ ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। পক্ষান্তরে ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। মুদ্রা সংকোচন ও মুদ্রাস্ফীতি এড়ানোর লক্ষ্যে এ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। বাণিজ্যিক ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেনা-পাওনা নিষ্পত্তিতে সাহায্য করে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের পারস্পরিক দেনা-পাওনার ক্লিয়ারিং হাউস বা নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করে। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের নিজ নিজ ব্যাংকের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে। পক্ষান্তরে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে থাকে। উদ্দীপকে ১নং আর্থিক প্রতিষ্ঠানে যেসব কার্যাবলী আছে তা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে নির্দেশ করে। আর ২নং আর্থিক প্রতিষ্ঠানে যেসব কার্যাবলী আছে তা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে নির্দেশ করে। এক্ষেত্রে দেখা যায়, বাণিজ্যিক ব্যাংক আমনত গ্রহণ করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তা করে না বরং নিকাশঘরের দায়িত্ব পালন করে। আবার বাণিজ্যিক ব্যাংক ঋণদান করে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। আর বাণিজ্যিক ব্যাংক অর্থ স্থানান্তর করে, পক্ষান্তরে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে।

অতএব বলা যায়, ১নং আর্থিক প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক এবং ২নং আর্থিক প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।

4 views

Related Questions