1 Answers
উদ্দীপকের চিত্রে ছক 'A'-তে কেন্দ্রীয় ব্যাংক এবং 'B'-তে বাণিজ্যিক ব্যাংকের বর্ণনা দেওয়া হয়েছে। দুটি প্রতিষ্ঠানের কার্যাবলিতে বিস্তর পার্থক্য লক্ষণীয়।
কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের অর্থবাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। আর বাণিজ্যিক ব্যাংক হলো বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে পরিচালিত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা প্রচলনের ক্ষমতা আছে, বাণিজ্যিক ব্যাংকের এরূপ কোনো ক্ষমতা নেই। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদানকারী প্রতিষ্ঠান। এটি একটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। কিন্তু বাণিজ্যিক ব্যাংক প্রধানত মুনাফার উদ্দেশ্যে পরিচালিত একটি আর্থিক প্রতিষ্ঠান। এরূপ ব্যাংক সরকারি কিংবা বেসরকারি অথবা যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানতে বাণিজ্যিক ব্যাংক বাধ্য থাকলেও কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নির্দেশনার মুখাপেক্ষী নয়। কেন্দ্রীয় ব্যাংকে কোনো ব্যক্তি ব্যাংকিং সেবার জন্য অ্যাকাউন্ট খুলতে পারে না; কিন্তু বাণিজ্যিক ব্যাংকে যে কেউ শর্তপূরণ সাপেক্ষে অ্যাকাউন্ট খুলতে পারে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের এজেন্সি হলো কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত একটা প্রতিষ্ঠান মাত্র।
উদ্দীপকে ছক A তে বলা আছে' দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের কথা। আর B ছকে বাণিজ্যিক ব্যাংকের কাজ উল্লেখ আছে। এক্ষেত্রে ছক A এর কেন্দ্রীয় ব্যাংক এবং ছক B এর বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।