1 Answers
প্রদত্ত ছকের 'P' এবং 'Q' দ্বারা যথাক্রমে ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ নামক দুটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাকে নির্দেশ করা হয়েছে। -উদ্দীপকে উল্লিখিত সংস্থা দুটির মধ্যে 'P' দ্বারা নির্দেশিত ইউনিয়ন পরিষদ হলো সবচেয়ে প্রাচীন গ্রামীণ একটি স্থানীয় প্রতিষ্ঠান। আর 'Q' হলো শহর অঞ্চলের একটি স্থানীয় সংস্থা। ইউনিয়ন পরিষদের কার্যাবলিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা- প্রধান কার্যাবলি ও ঐচ্ছিক কার্যাবলি। প্রধান কার্যাবলির মধ্যে রয়েছে- জনশৃঙ্খলা রক্ষা, জনকল্যাণমূলক কাজ বা সেবা। স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা ও বাস্তবায়ন, প্রশাসনিক কাজ, জনপথ ও রাজপথের ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ করা, দুস্থ ব্যক্তিদের সাহায্য করা প্রভৃতি ঐচ্ছিক কার্যাবলি। অপরদিকে জেলা পরিষদের কার্যাবলি দুই ধরনের। যথা- আবশ্যিক ও ঐচ্ছিক। আবশ্যিক কার্যাবলির মধ্যে রয়েছে- জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা; উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; সাধারণ পাঠাগারের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ; জনপথ, কালভার্ট ও ব্রিজ নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন; রাস্তার পাশে বৃক্ষরোপণ ও সংরক্ষণ; উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নকারী অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা; উপজেলা ও পৌরসভাকে সহায়তা, সহযোগিতা এবং উৎসাহ প্রদান; সরকার কর্তৃক জেলা পরিষদের ওপর অর্পিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও সরকার কর্তৃক আরোপিত অন্যান্য কাজ। এছাড়া আরও বেশকিছু ঐচ্ছিক কার্যাবলি জেলা পরিষদ সম্পাদন করে থাকে।