1 Answers

উদ্দীপকে উল্লিখিত মানবদেহের অভ্যন্তর থেকে নিঃসৃত রসটি হলো হরমোন এবং পরিপাক গ্রন্থি থেকে নিঃসৃত রসটি হচ্ছে এনজাইম। নিচে হরমোন ও এনজাইমের কার্যকারিতার তুলনামূলক বিশ্লেষণ করা হলো-

i. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়, আর এনজাইম নিঃসৃত হয় বহিঃক্ষরা গ্রন্থি থেকে।
ii. অন্তঃক্ষরা গ্রন্থিগুলো নালিবিহীন, কিন্তু বহিঃক্ষরা গ্রন্থিগুলো নালিযুক্ত।
iii. হরমোনকে বলা হয় রাসায়নিক দূত, অপরদিকে এনজাইম হলো রাসায়নিক বিক্রিয়ার অনুঘটক।
iv. হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, এনজাইমের ক্ষেত্রে পরিবহনের দরকার হয় না।
V. হরমোন উৎপত্তিস্থলের কাছাকাছি কিংবা দূরবর্তী বিভিন্ন অঙ্গের উপর কাজ করে, অপরদিকে এনজাইম উৎপত্তিস্থলেই ক্রিয়া করে।
vi. হরমোন দেহের বিভিন্ন বিপাকীয় ও শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, অন্যদিকে এনজাইম বিক্রিয়ার গতি বৃদ্ধি করে।
vii. অধিকাংশ হরমোনই ধীরে কাজ করে কিন্তু এনজাইম তৎক্ষণাত কাজ করে।
viii. কাজের শেষে হরমোন নিঃশেষ হয়ে যায় কিন্তু এনজাইম অপরিবর্তিত থাকে।

5 views

Related Questions