1 Answers
সাইফুল মাছ, মাংস ও ডিম খেতে পছন্দ করে। এগুলো আমিষজাতীয় খাবার। নিচে আমিষজাতীয় খাবারের পরিপাক ও শোষণ প্রক্রিয়া দেওয়া হলো-
আমিষ পরিপাককারী কোনো এনজাইম নেই। পাকস্থলিতে HCI নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। পেপসিন এনজাইম আমিষকে ভেঙে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দ্বারা গঠিত যৌগ পেপটাইড তৈরি করে। পাকস্থলিতে আমিষজাতীয় খাদ্য কাইমে পরিণত হয়ে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। এখানে পাচক রসের এনজাইম দ্বারা আমিষের পরিপাক কাজ চলতে থাকে। আংশিক পরিপাককৃত আমিষ ক্ষুদ্রান্তে ট্রিপসিনের সাহায্যে ভেঙে অ্যামাইনো এসিড ও সরল পেপটাইডে পরিণত হয়।
ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থিত রক্তজালকসমৃদ্ধ আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশই ভিলাই। মূলত ভিলাইয়ের মাধ্যমেই খাদ্য উপাদানগুলো শোষিত হয়। প্রতিটি ভিলাসের মাঝখানে ল্যাকটিয়াল নামক লসিকা-জালক রক্তের
কৈশিক নালি দিয়ে পরিবেষ্টিত থাকে। কৈশিক নালির মধ্যে রক্ত প্রবাহিত হওয়ার সময় নালির প্রাচীর ছুঁয়ে লসিকা বের হয়। লসিকার মাধ্যমে খাদ্য উপাদান পরিবাহিত হয়ে কোষে পৌঁছায়।