1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়া দুইটি যথাক্রমে পানি পরিশোষণ এবং প্রস্বেদন। প্রক্রিয়া দুইটি উদ্ভিদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নিচে প্রক্রিয়া দুইটির গুরুত্ব ব্যাখ্যা করা হলো-
পানি পরিশোষণ: সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় পানি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে এবং তা পাতায় পৌঁছায়। এই পরিশোষন প্রক্রিয়ায় পানি উদ্ভিদের পাতায় না পৌঁছালে উদ্ভিদে সালোকসংশ্লেষণ ঘটবে না। ফলে উদ্ভিদে কোন খাদ্য তৈরি হবে না এবং খাদ্যাভাবে উদ্ভিদ মারা যাবে। আবার খাদ্য তৈরি না হলে প্রয়োজনীয় শক্তির অভাবে উদ্ভিদদেহের প্রয়োজনীয় জৈবিক কাজেও ব্যাঘাত ঘটবে এবং একসময় উদ্ভিদের মৃত্যু ঘটবে।
প্রস্বেদন: প্রস্বেদনের ফলে পাতার জাইলেম বাহিকায় যে টান পড়ে সেই টান মূলরোম কর্তৃক পানি শোষণে সাহায্যে করে। এর কারণে চারদিক থেকে লবণ উদ্ভিদমূলের কাছাকাছি আসে, তাই উদ্ভিদ সহজেই লবণ পরিশোষণ করতে পারে। প্রস্বেদন গাছকে অত্যাধিক গরম হওয়া থেকে রক্ষা করে। প্রস্বেদনের ফলে কোষরসের ঘনত্ব বাড়ে, ফলে অভিস্রবণ প্রক্রিয়া ঘটে। প্রস্বেদনের ফলে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে খাদ্য পরিবহন অব্যাহত থাকে।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, উদ্দীপকে সংঘটিত দুইটি প্রক্রিয়াই উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।