1 Answers

উদ্দীপকে উল্লিখিত যমজ শিশু দুইটির চেহারা ভিন্ন হওয়ার কারণ হলো তারা ভিন্নকোষী যমজ।

যমজ শিশু দুই ধরনের হয়। যথা- সমকোষী যমজ ও ভিন্নকোষী যমজ। যখন একটি জীবকোষ বা জাইগোট ভেঙ্গে দুটি ভ্রূণে পরিণত হয়, তখন তারা একই লিঙ্গের হয় এবং একই রকম বৈশিষ্ট্যের অধিকারী হয়। এরা সমকোষী যমজ। ভিন্নকোষী যমজদের ক্ষেত্রে একাধিক ডিম্বাণু একাধিক শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়। অনেক সময় দেখা যায় মায়ের একাধিক ডিম্বাণু পরিপক্ক থাকে। এরূপ ক্ষেত্রে একাধিক শুক্রাণু একাধিক ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করে। এ ধরনের যমজ দুজনেই ছেলে বা দুজনেই মেয়ে বা একটি ছেলে ও একটি মেয়ে হতে পারে। দুই এর বেশি জাইগোট তৈরি হলে সন্তান সংখ্যাও দুই এর অধিক হয়। ভিন্নকোষী যজমদের ক্ষেত্রে প্রত্যেকের বৈশিষ্ট্যের মিল থাকে না। এদের বৈশিষ্ট্য সাধারণ ভাই-বোনের মতো হয়ে থাকে। শুধু পার্থক্য এইটুকুই থাকে যে সাধারণ ভাই-বোনেরা এক বছর বা তারও বেশি সময়ের ব্যবধানে জন্ম নেয়। ভিন্নকোষী যমজ একই দিনে জন্মগ্রহণ করে। অথৈর ভাবী যমজ মেয়ের জন্ম দেয়। অথৈ অবাক হয়ে খেয়াল করে যমজ হলেও মেয়ে দুটির চেহারা সম্পূর্ণ ভিন্ন। এর কারণ হলো এরা ভিন্নকোষী যমজ। ভিন্নকোষী যমজ হওয়ার কারণে তাদের চেহারা সম্পূর্ণ আলাদা।

5 views

Related Questions