1 Answers
আমেনার পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা ভিন্ন হওয়ার কারণ হলো বয়সের ভিন্নতা।
একটি পরিবারে বিভিন্ন বয়সের লোক থাকে। বয়সের ভিন্নতার কারণে পরিবারের সদস্যদের খাদ্য চাহিদা ভিন্ন হয়। যেমন- শিশুর সঠিক বৃদ্ধির জন্য দুধ জাতীয় খাবারের প্রাধান্য দিতে হয়। বৃদ্ধ ও প্রাপ্তবয়স্কদের জন্য ভিটামিনযুক্ত খাদ্য প্রয়োজন। পরিবারের গর্ভবতী ও প্রসূতি মায়ের জন্য স্বাভাবিক মায়ের তুলনায় বেশি ক্যালরি ও প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন।
আমেনার পরিবারে বৃদ্ধ শাশুড়ি, দশ বছরের মেয়ে এবং দুই বছরের ছেলে আছে। তাদের প্রত্যেকের খাদ্য চাহিদা ভিন্ন। তার শাশুড়ি বৃদ্ধ হওয়ার কারণে কম পরিশ্রম করেন। সেজন্য তাকে কার্বোহাইড্রেট ও স্নেহ জাতীয় খাদ্য অল্প পরিমাণে দিতে হবে। তার জন্য ভিটামিনযুক্ত খাবার বেশি দিতে হবে। কিন্তু আমেনার ছেলেমেয়েদের সঠিক বর্ধন ও বিকাশের জন্য সব ধরনের খাদ্য উপাদান পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। আমেনা এ বিষয়গুলো বিবেচনা করেই সবার জন্য খাদ্য পরিকল্পনা করেন। তাই তিনি ছেলের জন্য খিচুড়ি যা বিভিন্ন খাদ্য উপাদানের সমন্বয়ে তৈরি, মেয়ের জন্য ভাত, ডিম ও ডাল অর্থাৎ কার্বোহাইড্রেট ও প্রোটিনবহুল এবং শাশুড়ির জন্য নিরামিষ যা ভিটামিন সমৃদ্ধ ইত্যাদি খাদ্য তৈরি করেন।