1 Answers
আমেনার ক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতার অভাব পরিলক্ষিত হয়।
যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলে। আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে। এ স্বাধীনতা না থাকলে সাধারণত অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না। বিশেষ করে সমাজের অন্য শ্রেণির শোষণ থেকে মুক্ত থাকার জন্য প্রত্যেকের অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, আমেনার বিয়ের পর অভাবের কারণে সংসারে অশান্তি দেখা দেয়। এ অশান্তি ও অভাব দূর করার জন্য সে গার্মেন্টসে চাকরি করে টাকা উপার্জন করতে চায়। কিন্তু তার স্বামী এতে অসম্মতি জানায় এবং তাকে চাকরি নেওয়া থেকে বিরত রাখে। এক্ষেত্রে আমেনার অর্থনৈতিক স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। কেননা তার স্বামী তাকে যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ ও উপযুক্ত পারিশ্রমিক লাভের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। তাই বলা যায়, উদ্দীপকের আমেনার ক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতার অভাব পরিলক্ষিত হয়।