সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ক্ষেত্রে কোন ধরনের স্বাধীনতার বিপর্যয় ঘটেছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতার বিপর্যয় ঘটেছে।
সভ্য-সুন্দর জীবনযাপন করতে গেলে যে অনুকূল পরিবেশ প্রয়োজন তাকে সামাজিক স্বাধীনতা বলে। জীবন রক্ষার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সম্পত্তি ভোগ ও বৈধ পেশা গ্রহণের স্বাধীনতা প্রভৃতি সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। আবার রাষ্ট্রীয় কার্যকলাপে ভূমিকা পালনের অধিকারকে রাজনৈতিক অধিকার বলে। নিজ রাষ্ট্রে বসবাস করা, ভোট দান, নির্বাচিত হওয়া প্রভৃতি রাজনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত।
উদ্দীপকে মিয়ানমার থেকে আগত মুসলিম রোহিঙ্গারা জাতিগত দাঙ্গার শিকার হয়ে স্বাভাবিক জীবনযাপনের অধিকার হারিয়েছে। তারা নিজ দেশে বসবাস ও চলাফেরার অধিকার হারিয়েছে। মিয়ানমার রাষ্ট্রের রাষ্ট্রীয় কার্যকলাপে তাদের ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। এমনকি তারা নিজ রাষ্ট্রে বসবাসের অধিকারও হারিয়েছে। রোহিঙ্গাদের এহেন অবস্থা তাদের সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতার বিপর্যয়ের চিত্র তুলে ধরে।