1 Answers

দৃশ্যকল্প-২ এ রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কাজের প্রতিফলন ঘটেছে।

 জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, আইন প্রণয়ন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কাজ। এ লক্ষ্যে রাষ্ট্র স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং রাষ্ট্রে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার, গ্রাম প্রতিরক্ষা দল ইত্যাদি শক্তিশালী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠন করে থাকে। দেশের ভৌগোলিক অখন্ডতা এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী গঠন ও পরিচালনা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। আধুনিককালে প্রতিটি স্বাধীন রাষ্ট্রই শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলে। স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এ প্রতিরক্ষা বাহিনীর সামর্থ্য ও আধুনিকায়ন রাষ্ট্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করে।

6 views

Related Questions