1 Answers

উদ্দীপকে সরকারের কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলির প্রতিফলন ঘটেছে।

সরকারকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকদের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হয়। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের এ কাজগুলো সরকারের ঐচ্ছিক বা গৌণ কাজ। আর দেশের অবকাঠামোগত উন্নয়ন এ ঐচ্ছিক কাজেরই অংশ। উদ্দীপকে মূলত এদেশের অবকাঠামোগত উন্নয়নমূলক কাজেরই প্রতিফলন ঘটেছে। রাস্তাঘাট, সেতু নির্মাণ, সড়ক, রেলপথ, নৌ-চলাচল, বিমান যোগাযোগ স্থাপন, ডাক, তার ও টেলিযোগাযোগ ব্যবস্থা ও যোগাযোগের আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্ত থাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ। বর্তমান বিশ্বে যোগাযোগ ব্যবস্থার বিপ্লব সংঘটিত হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়ন রাষ্ট্রের বা সরকারের গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। সুষ্ঠু পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের উন্নতির জন্য অপরিহার্য। এজন্যই সরকার বিভিন্ন ধরনের রাস্তাঘাট ও সেতু নির্মাণ করছে। আর উদ্দীপকের বাবুলের স্কুলে যাওয়ার সংযোগ রাস্তা এবং একটি পাকা সেতু সরকার নির্মাণ করেছে, যা সরকারের উপরিউক্ত কার্যাবলির সাথে মিলে যায়। সুতরাং এটি স্পষ্ট, উদ্দীপকে সরকারের ঐচ্ছিক কার্যাবলির প্রতিফলন ঘটেছে।

6 views

Related Questions