1 Answers

উদ্দীপকের নিলার ক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতার অভাব পরিলক্ষিত হয়।
যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ এবং উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলে। মূলত আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে। এ স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না। সমাজের অন্যশ্রেণির শোষণ থেকে মুক্ত থাকার জন্য প্রত্যেকের অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন।
উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, দরিদ্র পরিবারের মেয়ে নিলার বিয়ের পর অভাবের কারণে সংসারে অশান্তি দেখা দেয়। এ অশান্তি ও অভাব দূর করার জন্য সে গার্মেন্টসে চাকরি করে টাকা উপার্জন করতে চায়। কিন্তু তার স্বামী এতে অসম্মতি জানায় এবং জোর করে তাকে চাকরি নেওয়া থেকে বিরত রাখে। এক্ষেত্রে নিলার অর্থনৈতিক স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের নিলার ক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতার অভাব পরিলক্ষিত হয়।

4 views

Related Questions

মানবাধিকার হচ্ছে সেসব অধিকার যা জাতীয়তা, লিঙ্গ, বর্ণ, ধর্ম, ভাষা অথবা অন্য যে কোন অবস্থান নির্বিশেষে মানুষের নিকট অন্তর্নিহিত। বস্তুতঃ মানবাধিকার বলতে কিছু নৈতিক রীতিনীতি বা নিয়ম যা মানব আচরণের নির্দিষ্ট কিছু মানদণ্ডগ্র বোঝায়। আন্তর্জাতিক আইনে মানবাধিকারকে আইনগত অধিকার হিসেবে রক্ষা করা হয়। এই পৃথিবীতে প্রতিটি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকারগুলোকে মৌলিক মানবাধিকার হিসেবে গণ্য করা হয়। আমাদের দেশের বহু মানুষ মৌলিক মানবাধিকারসমূহ থেকে বঞ্চিত। আমাদের দরিদ্র শিশুরা বলেন স্বাস্থ্যসেবা ও শিক্ষা থেকে বঞ্চিত। অনেক পথশিশু রয়েছে যারা আশ্রয়হীন। এইসব ছোটছোট বাচ্চাদেরকে বেঁচে থাকার জন্য অর্থ উপার্জন করতে হয়। এ ধরনের পরিস্থিতি শিশুশ্রম বৃদ্ধি করে। (Translation: Bangla to English)
1 Answers 6 Views