1 Answers

তানহার মধ্যে মানসিক ও সামাজিক বিকাশমূলক কাজের অভাব রয়েছে। 

প্রতিটি বয়সেরই নির্দিষ্ট কিছু বিকাশমূলক কাজ থাকে। এ সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করার মাধ্যমে শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত হয়।

সাধারণত ৬-১১ বছর পর্যন্ত সময়কে মধ্য শৈশব বলা হয়। তানহার বয়স ৮ বছর। সুতরাং, সে মধ্য শৈশবে অবস্থান করছে। এ বয়সের বিকাশমূলক কাজের মধ্যে অন্যতম হলো সমবয়সীদের সাথে সঠিক আচরণ করতে পারা। কিন্তু তানহার মধ্যে এর অভাব রয়েছে। সে সমবয়সীদের সাথে মেশে না। একা একা থাকতে পছন্দ করে। কারো সাথে বন্ধুত্ব তৈরিতে তার কোন আগ্রহ নেই। তাই বলা যায়, তানহার মধ্যে মানসিক ও সামাজিক বিকাশমূলক কাজের অভাব রয়েছে।

5 views

Related Questions