1 Answers
তানহার বাবা বলেন, পরিবেশের সাথে মানানসই পোশাক ও সাজসজ্জা ব্যক্তিকে আকর্ষণীয় করে তার মন্তব্যটি যথার্থ।
ব্যক্তিত্বের সাথে পোশাকের সুনিবিড় সম্পর্ক রয়েছে। প্রত্যেকের সময়োপযোগী পোশাক নির্বাচন ও পরিধান করা উচিত। অনুষ্ঠান, উপলক্ষ, স্থান, আবহাওয়া, বয়স, পেশা, দেহের আকার, আয়তন ইত্যাদি বিবেচনা করে মানানসই পোশাক পরলেই পরিধানকারীকে পরিপাটি দেখায়। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাকের সাথে আনুষঙ্গিক প্রসাধনী ব্যবহার করে নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়। পরিপাটি হওয়ার জন্য দামি পোশাকের প্রয়োজন নেই। তাছাড়া সামাজিক রীতিনীতি ও সংস্কৃতির প্রতি লক্ষ রেখে পোশাক পরিধান করা হলে অধিক ব্যক্তিত্বসম্পন্ন মনে হয়। তানহা তার পরিবেশ বুঝে পোশাক পরতে পারেনি বিধায় নিজেকে সেই অনুষ্ঠানে বেমানান মনে হচ্ছিল। যদি সে গায়ে হলুদের অনুষ্ঠানে উপযুক্ত পোশাক পরত তবে তার চেহারায় উজ্জ্বলতা দেখা যেত।
তাই বলা যায়, তানহার বাবার মন্তব্যটি যথার্থ।