1 Answers

উদ্দীপকের রহমানের বাবা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে রাষ্ট্র হিসেবে গণ্য করার জন্য রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্বের উপস্থিতির কথা বলেছেন, যা যথার্থ।
রাষ্ট্র গঠনের জন্য চারটি উপাদান অপরিহার্য। এগুলো হলো- জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এ চারটি উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় উপাদান হলো সার্বভৌমত্ব। নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার থাকা সত্ত্বেও সার্বভৌম ক্ষমতা না থাকলে রাষ্ট্র গঠিত হতে পারে না।
উদ্দীপকে লক্ষ করা যায়, রহমান কেবল বিশাল ভূখণ্ডের কারণেই পশ্চিমবঙ্গকে রাষ্ট্র হিসেবে গণ্য করতে চায়। কিন্তু তার বাবা বলেন, "শুধু আয়তন বা ভূখণ্ড থাকলেই সেটাকে রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্র গঠনের জন্য সর্বোচ্চ ক্ষমতার প্রয়োজন হয়, যা দেশের ওপর কর্তৃত্ব এবং বাইরের নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে।” রহমানের বাবার উক্তি থেকে বোঝা যায়, তিনি রাষ্ট্র গঠনের অত্যাবশ্যকীয় উপাদান সার্বভৌমত্বের প্রতিই ইঙ্গিত করেছেন।
সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা। এর দুটি ধরন রয়েছে। যথা- অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তরে বিভিন্ন আদেশ-নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার ওপর কর্তৃত্ব করে। অন্যদিকে, বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে।
পরিশেষে বলা যায়, রহমানের বাবার মন্তব্যে রাষ্ট্র গঠনের অত্যাবশ্যকীয় উপাদান সার্বভৌমত্বের বিষয়টি প্রকাশ পেয়েছে। আর এ কারণেই তার বক্তব্যটি যথার্থ।

5 views

Related Questions