1 Answers
রাষ্ট্র একটি স্থায়ী রাজনৈতিক সংগঠন- উক্তিটি যথার্থ।
সাধারণভাবে রাষ্ট্র বলতে সরকার, দেশ, সমাজ বা জাতিকে বোঝায়। রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সব মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের লক্ষ্যে রাষ্ট্র গঠিত হয়।
রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এসব রাষ্ট্র বিজ্ঞানীদের মধ্যে আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক ড. গার্নার (Dr. James Wilford Gamer) রাষ্ট্রের সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তার মতে, রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ, যারা নির্দিষ্ট ভূ-খণ্ডে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ঐ জনসমাজ স্বভাবতই অনুগত। গার্নারের এ সংজ্ঞায় রাষ্ট্র গঠনের চারটি উপাদানের কথা উল্লেখ করা হয়েছে। যথা- জনসমষ্টি, ভূ- খণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। অর্থাৎ একটি রাষ্ট্রে অনির্দিষ্ট সংখ্যক জনসমষ্টি থাকে। এ জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলনের মাধ্যমে বা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূ-খণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই নির্দিষ্ট ভূ-খণ্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় সরকার গঠনের মাধ্যমে। আর রাষ্ট্রের ওপর সার্বভৌমত্ব বা চরম ক্ষমতা প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র গঠন পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। রাষ্ট্রের এসব উপাদান রাষ্ট্রকে স্থায়ীভাবে বৃহত্তর রাজনৈতিক সংগঠনে পরিণত করে।
সুতরাং বলা যায়, রাষ্ট্র একটি স্থায়ী রাজনৈতিক প্রতিষ্ঠান।