1 Answers

সুরভী ক্যালসিয়ামের অভাবজনিত অস্টিওম্যালেসিয়া রোগে আক্রান্ত। তার খাদ্য তালিকায় ক্যালসিয়াম জাতীয় খাবারের প্রতি গুরুত্ব দিতে হবে। ক্যালসিয়াম দুই ধরনের উৎস থেকে পাওয়া যায়। প্রাণিজ উৎসের মধ্যে দুধ ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস। দুগ্ধজাত খাদ্য যেমন- দই, ছানা, পনির, মাওয়া ইত্যাদি। এছাড়া কাঁটাসহ ছোট মাছ ও হাড়ে ক্যালসিয়াম থাকে।

উদ্ভিজ্জ উৎসের মধ্যে সবুজ শাকসবজি, লবণ, কলমি শাক, ডাঁটাশাক, পুঁইশাক, লালশাক ইত্যাদিতে প্রচুর ক্যালসিয়াম থাকে। সবজির মধ্যে ঢেঁড়শ, ধুন্দল, বাঁধাকপি, ফুলকপি, শিম ইত্যাদিতে এবং ছোলা, মুগ মাসকলাই, সয়াবিনে ক্যালসিয়াম থাকে। 

সুরভীর খাদ্য তালিকায় এসব খাবার রাখতে হবে। তাহলে তার অস্টিওম্যালেসিয়া রোগ প্রতিরোধ করা যাবে।

4 views

Related Questions