1 Answers
রিমার সমস্যা সমাধানে ডাক্তারের পরামর্শটি ছিল তাকে বুকের দুধ খাওয়ানো।
মায়ের দুধ শিশুর সুস্থতা ও বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। শিশুর জন্মের প্রথম পাঁচদিন শালদুধ অল্প মাত্রায় আসলেও এই পরিমাণই নবজাতকের সুরক্ষার জন্য যথেষ্ট। শারীরিক বিকাশের ক্ষেত্রে শিশুর জন্য মায়ের দুধের কোনো. বিকল্প নেই। মা ও শিশুর মধ্যে এক বন্ধন সৃষ্টি করে বুকের দুধ। এটি শিশুর জন্য পূর্ণাঙ্গ সুষম খাদ্য যা সকল খাদ্য উপাদানের চাহিদা পূরণ করে।
রিমা ও সীমা একই বয়সী চাচাতো বোন। রিমার চেয়ে সীমার চাঞ্চল্য ও দৈহিক বৃদ্ধি দ্রুতগতির হলেও রিমা এদিক থেকে পিছিয়ে আছে। কারণ রিমার মা তাকে বুকের দুধের পরিবর্তে কৌটার দুধ খাওয়ান। এর ফলে সে অসুস্থ থাকে। তাকে ডাক্তারের কাছে নেওয়া হলে তিনি রিমাকে বুকের দুধ দেওয়ার পরামর্শ দেন। এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ যথেষ্ট যুক্তিযুক্ত যা রিমাকে সঠিকভাবে বেড়ে উঠতে সহয়তা করবে।
সুতরাং, শিশুর বৃদ্ধি ও শারীরিক সুস্থতার জন্য মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই।