1 Answers

উদ্দীপকে তুহিন সাহেবের জমির সমস্যাটি হলো ভূমিক্ষয়। তিনি ভূমিক্ষয় সমস্যা সমাধানের জন্য এই নিম্নবর্ণিত বিষয়গুলো অবলম্বন করতে পারেন-
i. বাঁধ বা আল দিয়ে পানি প্রবাহ হ্রাস করে।
ii. ভূমিক্ষয়ের ফলে সৃষ্ট ছোট ছোট নালা ভরাট করে।
iii. বড় নালার মধ্যে আগাছা জন্মাতে দিয়ে এবং শেষ প্রান্তে তারের জাল বেঁধে দিয়ে।
iv. জমি থেকে সহজেই যেন পানি নিষ্কাশিত হতে পারে সেই ব্যবস্থা করে। কারণ, পানি জমে থাকলে জমির মাটি আলগা হয়ে যায় এবং ক্ষয়ের সম্ভাবনা বাড়ে।
V. জমিতে জৈব পদার্থ বৃদ্ধির উদ্যোগ নিয়ে। জমিতে জৈব পদার্থ অধিক মাত্রায় প্রয়োগ করলে মাটির দানাবন্ধন ভালো হয়। ফলে বৃষ্টির পানি মাটিকে ক্ষয় করে সহজে নিচের দিকে নিয়ে যেতে পারে না।
vi. শস্য চাষের প্রকৃতি পরিবর্তন করে। এছাড়া যেসব ফসল মাটি ঢেকে রাখে সেগুলো চাষ করে মাটিকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করা যায়। যেমন- চিনাবাদম, মাসকলাই, খেসারি ইত্যাদি।
উপরিউক্ত ব্যবস্থাদি গ্রহণ করে তুহিন সাহেব তার জমির ক্ষয় প্রতিরোধ করতে পারেন।

5 views

Related Questions