1 Answers

উদ্দীপকে উল্লিখিত ঘটনা-২ এ সড়ক দুর্ঘটনা নামক সামাজিক সমস্যাকে নির্দেশ করছে।

সড়ক দুর্ঘটনা পৃথিবীর প্রায় সবদেশেই ঘটে থাকে। সমাজজীবনে এর ব্যাপক প্রভাব পড়তে দেখা যায়। উদ্দীপকের ঘটনা-২ এ ধরনের দুর্ঘটনা আমাদের সড়কে কম-বেশি দেখা যায়। কতিপয় পদক্ষেপ গ্রহণ করতে পারলে আমরা সড়ককে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখতে পারব। চালক নিয়োগের জন্য উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণসহ যোগ্যতা নির্ধারণপূর্বক নিয়োগ দেওয়া; গাড়ির চালককে ট্রাফিক আইন কানুন ও নিয়মশৃঙ্খলা মেনে গাড়ি চালাতে উদ্বুদ্ধ করা এবং সাইড, সিগন্যাল, গতি মেনে সতর্কভাবে গাড়ি চালাতে গাড়ি চালককে উৎসাহিত করা; বেপরোয়া ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো, গাড়িতে অতিরিক্ত যাত্রী ও মাল পরিবহন না করা, অন্য গাড়িকে ওভারটেকিং না করার বিষয়ে চালকদের সচেতন এবং আইন মানতে উদ্বুদ্ধ করা; ভারী যানবাহন চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা; সকল সিগন্যাল পয়েন্টে বৈদ্যুতিক সিগন্যাল স্থাপন করা; আধুনিক ও মানসম্মত ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা; ঝুঁকিপূর্ণ রাস্তা, কালভার্ট, ব্রিজ সংস্কার ও পুননির্মাণ করে সড়ক নিরাপদ করার পদক্ষেপ গ্রহণ; গাড়ির ছাদে যাত্রী এবং মালপত্র বহন না করা; প্রতিযোগিতা করে গাড়ি না চালানো; রাস্তায় গাড়ি বের করার পূর্বে যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ; আইন প্রয়োগকারী সংস্থাকে দায়িত্ব পালনে সচেতন করা; এসব পদক্ষেপ গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়ন ঘটাতে পারলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি।

5 views

Related Questions