1 Answers

উদ্দীপকে উল্লিখিত দেশটি একটি উন্নত দেশ। বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে আমি মনে করি।

প্রথমত বাংলাদেশে যেকোনো জাতীয় উন্নয়ন কার্যক্রমের জন্য একটি নীতিগত ভিত্তি গ্রহণ ও তা বাস্তবায়ন করতে হবে। প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থা চালু করতে হবে। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প খাতের প্রসার, ভারি বা মৌলিক শিল্প স্থাপন এবং এ খাতের সার্বিক উন্নয়ন ঘটাতে হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে আর্থসামাজিক অবকাঠামোকে শক্তিশালী করতে হবে। উদ্দীপকে নুহা একটি উচ্চ আয়ের দেশে উচ্চতর শিক্ষা অর্জনের জন্য যায়। সে দেশের ন্যায় বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে উপরিউক্ত পদক্ষেপের পাশাপাশি সকল প্রকার আধুনিক যোগাযোগ ব্যবস্থা চালু করতে হবে। এছাড়াও সঞ্চয়, মূলধন গঠন, উন্নত উৎপাদন পদ্ধতি ও বণ্টন প্রক্রিয়া, অনুকূল বৈদেশিক বাণিজ্য, ব্যাপক শিল্পায়ন ও নগরায়ণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রিত জনসংখ্যা ও উন্নত মানবসম্পদ তৈরির মতো পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উপরিউক্ত পদক্ষেপসমূহ গ্রহণ করার মাধ্যমেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে আমি মনে করি।

4 views

Related Questions