"কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে 'B' দেশ 'C' দেশের অবস্থায় পৌঁছতে পারে”- মূল্যায়ন কর (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উপস্থাপিত বৈশিষ্ট্য অনুযায়ী 'B' দেশটি হলো অনুন্নত এবং 'C' দেশটি হলো উন্নয়নশীল দেশ। কিছু পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে 'B' দেশ বা অনুন্নত দেশ 'C' দেশ বা উন্নয়নশীল দেশের অবস্থায় পৌঁছাতে পারে।
প্রধানত মাথাপিছু প্রকৃত আয়ের নিরিখে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মাত্রা নির্ধারণ করা হয়। মাথাপিছু আয় তুলনামূলক অনেক কম অনুন্নত দেশে। আর উন্নয়নশীল দেশের অর্থনীতি অনুন্নত দেশের তুলনায় অগ্রসর। অনুন্নত দেশের সাথে উন্নয়নশীল দেশের পার্থক্য এই যে, এসব দেশ পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যাকে ব্যবহার করে মোট জাতীয় উৎপাদন তথা মাথাপিছু আয় বৃদ্ধির ব্যবস্থা করেছে। বেকারত্ব প্রশমন, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, উৎপাদন কাঠামো পরিবর্তন ইত্যাদি উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। উদ্দীপকের 'B' দেশ বা অনুন্নত দেশও কতিপয় পদক্ষেপ গ্রহণ ও সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে 'C' দেশ বা উন্নয়নশীল দেশের অবস্থানে পৌছাতে পারে। তাই বলা যায়,' প্রশ্নের মন্তব্যটি যথার্থ।