যেসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে 'ক' দেশটির অবস্থান পরিবর্তন সম্ভব তা বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে অনুন্নত দেশের কথা বলা হয়েছে। নানা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অনুন্নত দেশের অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব।
অর্থনৈতিক অবস্থার বিষয়ে সচেতনতা ও পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। অনুন্নত দেশের প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যাকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে। কৃষির ওপর নির্ভরতা হ্রাস করে দ্রুত শিল্পায়নের দিকে অগ্রসর হতে হবে। জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করে মানবসম্পদের উন্নয়ন করতে হবে দেশের অবকাঠামোর উন্নয়ন করতে হবে। বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। বেকারত্ব হ্রাস ও দারিদ্র্য নিরসনে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সামাজিক পরিবেশের উন্নয়নের পাশাপাশি নগরায়ণের হার বৃদ্ধি করতে হবে। জনগণের আর্থিক কল্যাণ নিশ্চিত করে মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি করতে হবে ।
উদ্দীপকের উল্লিখিত 'ক' দেশের বৈশিষ্ট্য পর্যালোচনা করলে দেখা যায় দেশটি একটি অনুন্নত দেশ। উপরোল্লিখিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উক্ত দেশের তথা অনুন্নত দেশের অবস্থার পরিবর্তন করা সম্ভব।