1 Answers

রুমা সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে জীবনে সফলতা এনেছে। রুমার মতো যে কেউ সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে জীবনে সফল হতে পারে। 

সময়কে যে যত ভালোভাবে ব্যবহার করবে সে তত লাভবান হবে। তাই সময়কে যথাযথভাবে ব্যয় করার জন্য প্রতিটি ব্যক্তিরই দৈনিক ২৪ ঘণ্টা সময়ের একটি পরিকল্পনা করা প্রয়োজন।

সময় তালিকা করে কাজ করলে করণীয় কাজ সম্পর্কে একটি ধারণা জন্মে। সময়মতো কাজ করার অভ্যাস গড়ে ওঠে। সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে, কাজে দ্রুততা ও গতিশীলতা বাড়ে। ফলে সৃজনশীল কাজ করার সুযোগ ও সময় পেয়ে বিভিন্ন রকম কাজের দক্ষতা বৃদ্ধি পায়। কোন কাজে কতটুকু সময় লাগবে তা বরাদ্দ করা সহজ হয়। ফলে সময় অপচয় হওয়ার সম্ভাবনা থাকে না। সময়মতো কাজ করার ফলে অবসর ও বিশ্রামের সুযোগ পাওয়া যায়। এর ফলে ক্লান্তি দূর হয়ে নতুন উদ্দীপনার কাজ করার প্রেরণা পাওয়া যায়। 

পরিশেষে বলা যায়, রুমা সময় তালিকা অনুসারে কাজ করে বলেই সময়ের সদ্ব্যবহার করতে পারে। এর ফলে সে সফলতা অর্জন করতে পারে।

4 views

Related Questions